খেলাধুলা ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ১১:২৫ পূর্বাহ্ণ
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস সান্তিযাগো-২০২৭’। দেশটির রাজধানী সান্তিয়াগোতে ২০২৭ সালের ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদ, ইউনিফায়েড পার্টনার, কোচ,সংগঠক, স্বেচ্ছাসেবক, অভিভাবক, ক্রীড়ামোদি ও ক্রীড়া সাংবাদিকদের জন্য আজ (১০ জুন) ২০২৬ থেকে ৫০০ দিনের কাউান্ট-ডাউন শুরু হচ্ছে।
উল্লেখ্য যে, ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস সান্তিয়াগো ২০২৭’- এ বাংলাদেশের ৬২ সদস্যের ক্রীড়া দল অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস এর নির্ধারিত কোটা অনুযায়ী বাংলাদেশের এই ক্রীড়া দলে ৩৩ জন এ্যাথলেট, ৬ জন পার্টনার, ১৬ জন কোচ ও ৭ জন অন্যান্য কর্মকর্তা থাকবেন।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya