শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

স্ত্রীসহ সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:00 pm

স্ত্রীসহ সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামী আরও আসামী করা হয়েছে তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনকে। এনিয়ে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাম হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জাবির হোসেন নামে এক ব্যক্তি তার ছেলে হত্যার অভিযোগে বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মোকতাদির চৌধুরী এবং তার স্ত্রী ছাড়াসহ ৩৫০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০জনকে আসামী করা হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া, সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, জালাল হোসেন খোকা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সিনিয়র সহসভাপতি সুজন দত্ত, সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক মফিজুর, সাবেক উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

মামলার এজহার ও থানা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এরপর দিন হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে সদর উপজেলার নন্দনপুর বাজারে শান্তিপূর্ণ মিছিল করে ছাত্র-জনতা। মিছিলটিতে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রীর ফাহিমা খাতুনের নির্দেশে অন্য আসামীরা জমায়েত হয়ে জঙ্গী মিছিল করে গিয়ে হামলা করে। তারা এসময় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ও বোমা হাতে নিয়ে জনতার ওপর নিক্ষেপ করে। এতে সেখানে থাকা বাদল মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এনিয়ে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি হত্যা ও একটি গুমেরসহ অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রী ফাহিমা খাতুনকে এনিয়ে দুটি হত্যা মামলায় আসামী করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

The Daily Sarod |