শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

স্ত্রীর পরকীয়া, ড্রাইভারকে ৫০০ টুকরো করলো স্বামী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:22 pm

স্ত্রীর পরকীয়া, ড্রাইভারকে ৫০০ টুকরো করলো স্বামী

চিকিৎসকের বিরুদ্ধে নিজের গাড়ির চালককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের জেলায়৷ শুধু হত্যায় নয়, মৃতদেহটিকে ৫০০-র বেশি টুকরো করে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছেন অভিযুক্ত ৷

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, এই ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে৷ তার ঘর থেকে মৃত ড্রাইভারের শরীরের টুকরগুলো পাওয়া গেছে৷

তবে গণমাধ্যমে ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসক সন্দেহ করতেন, তার স্ত্রীর সঙ্গে ড্রাইভারের পরকীয়া সম্পর্ক ছিল৷ কিন্তু তার স্ত্রীর অনেকদিন আগেই মারা গিয়েছেন৷

হত্যা করার আগে ড্রাইভারকে নেশার ইঞ্জেকশন দেয় অভিযুক্ত৷ এরপর তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়৷ তাকে হত্যা করার পর ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটে৷ বাড়ির বাসনে টুকরোগুলো রেখে তাতে অ্যাসিড ঢেলে দেয়৷ চিকিৎসকের ঘর থেকে ৪টি অ্যাসিডের ক্যান উদ্ধার করেছে পুলিশ৷

ডিকম্পোজ করার পর কমোডে ডিসপোজ করার চেষ্টা করেন তিনি৷ কিন্তু প্রতিবেশীরা চিকিৎসকের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়৷

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ২:২২ পিএম | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |