শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:03 pm

স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

করোনা সংক্রমণ প্রতিরোধে পরীক্ষামূলক ভাবে ১২ থেকে ১৭ বছরের স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে নিবন্ধন শুরু হয়েছে। জন্ম সনদের মাধ্যমে সুরক্ষা নিবন্ধন কার্যক্রম করতে পারবে শিক্ষার্থীরা।

পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া স্কুলশিক্ষার্থীদের ১০ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে দেশের ২১টি কেন্দ্রে বড় পরিসরে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। আজ থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম স্কুলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নাজমুল ইসলাম বলেন, আইসিটি মন্ত্রণালয় এসব নামের তথ্য সুরক্ষায় ইনপুট দেওয়ার পর শিক্ষার্থীরা সরাসরি সুরক্ষায় নিবন্ধন করতে পারবে। এই প্রক্রিয়া অনুসরণ না করে শুধু জন্ম সনদ দিয়ে চেষ্টা করলে নিবন্ধন করা যাবে না।

এদিকে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের প্রায় ২১টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেবো। ফাইজারে টিকা খুবই ভালো মানের। ইউরোপের অনেক দেশেই এই টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুলে আসছে। তারা যাতে করোনা থেকে নিরাপদে ও সুরক্ষিত থাকে তাই পরীক্ষামূলকভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করলাম। আমাদের হাতে এখন ৬০ লাখ টিকা আছে। যা আমরা ৩০ লাখ ছেলে-মেয়েদের দিতে পারব। আপনারা জানেন, বাংলাদেশে প্রায় এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা যাবে।

সূত্রঃ ঢাকাপোষ্ট

Facebook Comments Box

Posted ১০:০৩ পিএম | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

The Daily Sarod |