শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু টাইগারদের টি-২০ বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৮ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:44 am

স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু টাইগারদের টি-২০ বিশ্বকাপ

স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে শুরু হলো টাইগারদের টি-২০ বিশ্বকাপ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। সেই লক্ষ্য পার করতে পারেনি বাংলাদেশ।

রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই সিদ্ধান্ত যে ভুল হয়নি, সেটা প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা।

স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ক্রিস্টোফার গ্রীভস। এছাড়া জর্জ মুন্সি ২৯, মার্ক ওয়াট ২২ ও ম্যাথিউ ক্রস করেন ১১ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সৌম্য সরকার ও ১৮ রানে লিটন দাসের উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনারই সাজঘরে ফেরেন ৫ রান করে। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

২৮ বলে ২০ রান করে সাকিব বিদায় নিলে দুজনের ৪৭ রানের জুটি ভাঙে। মুশফিক আশা জাগিয়েও দলকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৩৬ বলের মোকাবেলায় ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৩, আফিফ হোসেন ধ্রুবর ১২ বলে ১৮, নুরুল হাসান সোহানের ৩ বলে ২ রানের ইনিংসে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।

শেষদিকে শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং দলকে জয় এনে দিতে পারেননি। মেহেদী ৫ বলে ১৩ ও সাইফউদ্দিন ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রানে। এতে স্কটল্যান্ড পায় ৬ রানের জয়।

স্কটল্যান্ডের হয়ে ব্রাড হোয়েল ৩টি এবং ক্রিস গ্রিভস দুটি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন জশ ডেভি মার্ক ওয়াট শিকার করেন একটি করে উইকেট।

Facebook Comments Box

Posted ১২:৪৪ এএম | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

The Daily Sarod |