সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 4:46 pm
সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। জেদ্দা থেকে হাইল শহরে যাওয়ার সময়শ শনিবার দিবাগত রাতে তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেবের বাড়ীর মো. শেখ ফরিদের পুত্র।
নিহতের ছোট ভাই আমান জানান, নিহত নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানীর সেলসম্যান হিসাবে কর্মতর ছিলেন। সৌদিআরবের জেদ্দা থেকে হাইল শহরে যাওয়ার সময় আল- হায়াত নামক জায়গায় লরীটি দূর্ঘটনার কবলে পড়ে এই ঘটনা ঘটে। এসময় নোমান নিহত হয় এবং গাড়ীর ড্রাইভার নুর নবী গুরুতর আহত হন।
আহত অবস্থায় নুর নবীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Posted ৪:৪৬ পিএম | রবিবার, ২২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya