অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:02 pm
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
Posted ১২:০২ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya