শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সুস্থ থাকতে শীতে যা খাবেন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:43 pm

সুস্থ থাকতে শীতে যা খাবেন

শীতের মৌসুমে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। শীতে দিনের সময় কম কিন্তু রাত দীর্ঘ। এ কারণে সুস্থ থাকতে বেশিরভাগ মানুষ খাবারের উপর নির্ভর করেন। খাবারের দিকে বাড়তি নজর দিলে এই শীতে থাকবেন সুস্থ ও সুন্দর। কিন্তু সুস্থ থাকতে কি খাবেন অনেকেই সেটা বুঝতে পারেন না। জেনে নিন রোগ প্রতিরোধ বাড়াতে শীতকালে কোন খাবারগুলো খাদ্যতালিকায় রাখবেন-

ভিটামিন সি:

ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে শীতকালে ত্বক ও চুল ভালো রাখতে ভিটামিন সি’র বিকল্প নাই। এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। ভিটামিন সি বিষণ্নতা দূর করে আপনাকে রাখবে সতেজ ও সজীব। এ সময় পেয়ারা, কিউ, ব্রকলি, লেবু, পেঁপে, স্ট্রবেরি এবং কমলালেবু হচ্ছে ভিটামিন সি পাওয়ার সবচেয়ে ভালো উৎস।

জিংক:

জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এটি শরীরকে গরম রাখতেও সহায়তা করে। এ জন্য শীতকালে খাদ্যতালিকায় মাংস, বীজ, দুধ জাতীয় খাবার, বাদাম এবং ডার্ক চকলেট রাখবেন।

আয়রন সমৃদ্ধ খাবার:

আয়রনের অভাব হলে শরীর সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে না। সামুদ্রিক মাছ, কুমড়ার বীজ, ব্রকলিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এসব খাবার খেয়ে শরীরকে গরম রাখতে পারেন।

ডিম এবং মাছ খান:

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, জিংক, আয়রন, কপার, ভিটামিন ডি রয়েছে। মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি রয়েছে। ডিম এবং মাছ ভালো কোলেস্টরেল উৎপাদন করে শরীরকে সুস্থ রাখে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |