ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 11:43 pm
বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগেই জয় করে ফুরফুরে মেজাজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাওয়াশ করার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান রায়মন আউট হবার সাথেই দ্বীপদেশ বাংলাওয়াশে ধুঁয়ে যায়। বাংলাদেশ পায় ১২০ রানের জয়।
সোমবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ পান্ডবের অর্ধশতরানে ভর করে অতিথিদের জন্য জয়ের লক্ষ্য নির্ধারণ হয় ২৯৮ রান। শুরুতে বাংলাদেশ ৩৮ রানে লিটন দাস (০) ও নাজমুল হাসান শান্তর (২০) উইকেট হারিয়ে চাপে পড়ে।
কিন্তু তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৯৩ রানের জুটি বেঁধে বড় রানের ভিত তৈরি করে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে ২৯৭ রান তুলতে সক্ষম হয়। তামিম ইকবাল ৬৪ সাকিব ৫১ মুশফিকুর রহিম ৬৪ মাহমুদউল্লাহ ৬৪ ও সাইফুদ্দিন ৫ রানে অপরাজিত থাকেন। উইন্ডিজদের পক্ষে আলজারি জোসেফ ও রেমন রেইফার পান ২ উইকেট।
প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পুরো দল ১৫০ রান অতিক্রম করতে পারে নি। তাদের জন্য ২৯৮ রানের লক্ষ্য ছিল পর্বতসম। সেই লক্ষ্যে অতিক্রম করেত নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যান। ক্যারিবিয়দের পক্ষে রোভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ৩, মোস্তাফিজুর ২, মিরাজ ২, তাকসিন ও সৌম্য ১ টি উইকেট তুলে নেয়। ম্যাচ সেরা : মুশফিকুর রহিম, সিরিজ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ।
Posted ১১:৪২ পিএম | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya