শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু

কসবা প্রতিনিধি:   প্রিন্ট
শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:06 pm

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চট্টগ্রমের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল ¯^াভাবিক হয়।

এর আগে দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ শুরু করে। এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী ও ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রামে থকে সিলেট ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮

The Daily Sarod |