শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০কোটি ছাড়াল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:02 am

সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০কোটি ছাড়াল

সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। বিগত বছর ২০১৯ সালের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। বুধবার এই ঘোষণা দিয়েছে ফেসবুক। খবর আইএনএসের।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এবং আয় বেড়েছে। তবে ছয় শতাংশ কমেছে শেয়ারের মূল্য।

আইএনএস জানায়, যারা রোজ ফেসবুক ব্যবহার করেন তাদের সংখ্যা ১৬২ থেকে বেড়ে ১৬৬ কোটিতে পৌঁছেছে। তবে আগের বছরে এই বৃদ্ধির হার ছিল দুই শতাংশ।

আর রাজস্ব আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে বর্তমানে দুই হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। এতে শেয়ার প্রতি গ্রাহকরা আয় করছেন ২ দশমিক ৫৬ ডলার।

কিন্তু নিট আয় মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে যেখানে তার আগের বছর নিট আয় বেড়েছিল ৬১ শতাংশ।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর আমরা পার করেছি। আমাদের ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে।

Facebook Comments Box

Posted ১:০২ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |