কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:37 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি নিজ নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমি উন্নয়ন করেছি বলে ভোট চাইতে আসি নাই। আপনারা আমাকে ভালবাসেন, আমিও আপনাদের ভালবাসি। আপনারা ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হয়েছে তা দেখাতে চাই ও ভালবাসি। আর সত্যি সত্যি যদি আপনারা আমাকে ভালবাসেন তাহলে ভোট কেন্দ্রে যেতে হবে। করে দিবেন, আপনারা বাংলাদেশের নাগরিক গণতন্ত্রকে ভালবাসেন। সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা, তা দেখার জন্যে।
শনিবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের মজলিশ বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বলেন আর ষড়যন্ত্র করবেন না। ভোট কেন্দ্রে যাওয়াতে বাধা দিলে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। আইনে সোপর্দ করে আইনী ভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়া হবে।
আইনমন্ত্রী বলেন, যারা আপনাদের টাকা লুট করে নিয়ে সাজার ভয়ে লন্ডনে পালিয়ে তিনতলা বাড়িতে থাকেন । সেই টাকা দিয়ে কিছু বিদেশী সাংবাদিক দিয়ে দেশের বিরুদ্ধে লিখায়। দেশের নামে মিথ্যা কথা লিখায় যে দেশে লাশ পড়ে গেছে। কোথায় লাশ পড়েছে তাদের খুঁজে বের করতে বলেন। দেশে নাকি মানুষকে নির্যাতন করি আমরা। তাদের জিজ্ঞেস করতে হবে নির্যাতনের কি দেখেছেন। মানুষতো নির্যাতিত হয়েছে ২২ বছর আগে। এখন বাংলার মানুষ শান্তিতে আছে।
এসময় উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আঃলীগ সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
Posted ৯:৩৭ পিএম | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya