শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

সাবেক মন্ত্রী মোকতাদির ও তার স্ত্রীসহ ১৯৫জনের নামে আরও এক হত্যা মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 8:09 pm

সাবেক মন্ত্রী মোকতাদির ও তার স্ত্রীসহ ১৯৫জনের নামে আরও এক হত্যা মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনসহ ১৯৫ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়ায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আকরাম হোসেন আদনান নামে একজন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা ১৯৫ জনের নাম ছাড়া আরও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করা হয়েছে। এনিয়ে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, সদ্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল আলম রবি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরিন ফাতেমা জুই, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ হাসনাত সিফাত, সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সংরক্ষিত কাউন্সিলর মিনারা আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার, পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানি, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া, বিজয়নগরের ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভী প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০২১ সালে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-জনতা আন্দোলন করে। ১নং আসামী মোকতাদির চৌধুরীর হুকুমে ও নির্দেশে অন্য আসামীরা ওই আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করে পিস্তল রিভলবার দিয়ে গুলি করে। এসময় বুধল এলাকার কাউসার আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনায় নিহত কাউসারের চাচা আকরাম হোসেন আদনান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেছেন।

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি হত্যা ও একটি গুমেরসহ ৭টি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৯ পিএম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |