জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:02 pm
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাম হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার ( ৩০সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা এই হত্যা মামলায় মোকতাদির চৌধুরীসহ ৮০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে।
৫আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এনিয়ে তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি হত্যা ও একটি গুমেরসহ ৯টি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার সাগর মিয়া বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
মামলার এজহার ও থানা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের আশপাশে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এদিন বিকেলে শহরের পুনিয়াউট মোড় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল মহাসড়ক হয়ে কাউতুলী চৌরাস্তার দিকে যাচ্ছিল। এসময় দাতিয়ারা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ইউনির্ভাসিটি সামনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ অন্যান্য আসামিরা বন্দুক, পিস্তল সহ বিভিন্ন অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে মিছিলে হামলা করে। এই হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ওয়ার্কসপ কর্মচারী আশিক মিয়া (১৭)। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু আশিকের চিকিৎসার কোন স্লিপ এবং তার মরদেহ কোন প্রকার ময়নাতদন্ত না করে বের করে দেওয়া হয়। পরে বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়। মোকতাদির চৌধুরীর হুকুমে এই হামলায় ৫০জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এই ঘটনা নিহত আশিকের বাবা সাগর মিয়া বাদি হয়ে মোকতাদির চৌধুরীকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
Posted ১০:০২ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya