ব্রাহ্মণবাড়িয়া বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যদের অভিযান

সাড়ে ৬ কোটি টাকার ক্যান্সারের ইনজেকশন ও স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১২ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 6:24 pm

সাড়ে ৬ কোটি টাকার ক্যান্সারের ইনজেকশন ও স্মার্টফোনের ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ক্যান্সারের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় এ সব চোরাই মালামাল জব্দ করে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবির একটি দল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লুকানো অবস্থায় ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস ক্যান্সারসহ বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

Posted ৬:২৪ পিএম | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

The Daily Sarod |