শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সাড়ে তিনমাস পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 1:03 pm

সাড়ে তিনমাস পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

সাড়ে তিন মাসের বেশি সময় আটকে থাকার পর অবশেষে ইরানের হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি হরমুজ অতিক্রম করে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
তিনি জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজে কর্মরত অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিএসসি বিষয়টি নিয়ে তৎপর ছিল। একাধিক প্রচেষ্টার পর চতুর্থবারের চেষ্টায় জাহাজটি প্রণালি অতিক্রমে সফল হয়।
বিএসসি জানিয়েছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

Facebook Comments Box

Posted ১:০৩ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

The Daily Sarod |