শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাকিবকে তিন ম্যাচে নিষিদ্ধসহ ৫লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১২ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:31 pm

সাকিবকে তিন ম্যাচে নিষিদ্ধসহ ৫লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানকে খেলা চলাকালে মাঠে আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। সাথে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ক সাকিবকে।

ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরীর রিপোর্টের ভিত্তিতে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বিসিবি। শনিবার সন্ধ্যায় সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে সাকিবের নিষেধাজ্ঞার কথা জানান।

ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি ক্রিকেটে শুক্রবার অবিশ্বাস্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক একবার লাথি মেরেছেন স্টাম্পে। এই সময়ে আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্তভাবে কথা বলতে দেখা গেছে সাকিবকে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার আগে স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব।

কিছুক্ষণ পর অশালীন ভঙ্গি করেন আবাহনী ড্রেসিংরুমের দিকে। সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে আসেন। আঙুল উঁচিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। ম্যাচ রেফারি তার রিপোর্টে সাকিবের শাস্তির সুপারিশ করেন। মাঠে বিতর্কিত আচরণের পর ফেসবুকে ক্ষমা চান সাকিব। তবে শাস্তি এড়াতে পারলেন না তিনি।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | শনিবার, ১২ জুন ২০২১

The Daily Sarod |