শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মোকতাদির চৌধূরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 2:50 pm

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মোকতাদির চৌধূরী

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের দি সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গিতাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোকতাদির চৌধূরী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি ৩০ তারিখ নির্বাচনের দিন সকল সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি সাংবাদিকসহ সকলের কাছে নৌকার পক্ষে ভোট চান।

এসময় জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি তাজ মো. ইয়াছিন, হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধূরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, শহর আওয়ামীলীগ এর সভাপতি মোসলেম মিয়াসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,  ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৫০ পিএম | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |