সরাইল প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সংস্কারের দাবিতে মনসুর আলী নামে এক সমাজকর্মীর পাশে দাড়ালেন স্থানীয় একটি বিদ্যালয়ে কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। গতকাল সোমবার সড়কের ভূইশর বাজার এলাকায় এ আন্দোলন চলে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। রাস্তায় গাড়ি চলাচলে বিঘœ না ঘটিয়ে লাইনে দাঁড়িয়ে তাঁরা এই আন্দোলন করেন।
সরাইল উপজেলার উত্তর প্রান্তে হাওড় এলাকায় ৯ বছর আগে নির্মিত হয়েছে সরাইল-অরুয়াইল সড়ক। ১৪ কিলোমিটার দীর্ঘ এ পাকা সড়কের ফলে উপজেলার কৃষিনির্ভর চুন্টা, পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়ন এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় ও কুন্ডা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের দেড় লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে। এটি তাঁদের একমাত্র সড়ক। এ ছাড়া সিলেট বিভাগে যাতাযতের সুবিধা হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর,কুলিয়ারচড় ও অস্টগ্রাম উপজেলাবাসীর। কিন্ত সড়কটি নির্মাণের পর বৃষ্টি আর বর্ষার পানির আঘাতে একদিকে সরু হয়ে গেছে অন্যদিকে গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগি হয়ে গেছে। সড়কের কোথাও জমে থাকে হাটু পানি। এতো কিছুর পরও সড়কটি সংস্কার হচ্ছে না।
উপজেলার পাকশিমুল ইইউনিয়নের বড়ইছাড়া গ্রামের মনসুল আলী নামের এক সমাজকর্মী কয়েকদিন ধরে একাই সড়কের বিভিন্ন স্থানে তিন সাংসদের ছবিযুক্ত ব্যানার হাতে সড়ক সংস্কারের দাবি করে আসছিলেন। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে এম মনসুর আলী একাই সড়ক সংস্কারের দাবিতে ভূইশর মুখলেছুর রহমান উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তায় নামেন। ধীরে ধীরে তাঁর সাথে যুক্ত হন শতাধিক মানুষ। দুপুর ১২ টার দিকে ¯ে^চ্ছায় একই দাবিতে মনসুরের পাশে দাড়ান ওই বিদ্যলয়ের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী।
এম মনসুর আলী সাংবাদিকদের বলেন, ‘সরাইল-অরুয়াইল সড়কটি ল¶াধিক মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। সব মিলিয়ে শতাধিক গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। পুরো রাস্তা জুড়ে খানাখন্দ। এ রাস্তা দিয়ে সিএনজিতে একবার চলাচল করলে ৫০ টাকার ওষুধ খেতে হয়। সারারাত শরীর ব্যাথা করে। ঝাঁকুনির কারণে সিএনজিতে আঘাত লেগে যাত্রীর মাথা ফেটে যায়।
খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ৩০ টাকার স্থলে ৬০ টাকা ভাড়া গুণতে হয়। কোনো অনুষ্ঠানে উচ্চপদস্থ ব্যক্তিকে দাওয়াত করলে রাস্তার দুরাবস্থার কারণে আসেন না। প্রসূতি, নবজাতক, মুমূর্ষু রোগী, শিক্ষার্থী এবং নিত্য চলাফেরা করা মানুষগুলো চরম ভোগান্তি রয়েছেন। সমস্যার সমাধান না হলে আগামী ১৫ অক্টোবর এলাকাবাসীকে নিয়ে মহাসমাবেশ ডাকবো। অন্যরকম আন্দোলন করবো।’
Posted ৯:১০ পিএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya