শিরোনাম
সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মহা দশমি: বিদায়ের বেদনায় জাগুক অসাম্প্রদায়িক চেতনা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড: খবর শুনে ফুফুর মৃত্যু, পরিবারে শোকের মাতম আন্তঃপ্রজন্ম সংহতির ধারাবাহিকতায় গড়ে উঠবে প্রবীণবান্ধব বাংলাদেশ প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবির সিপাহী আটক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির রাষ্ট্রদূতকে তলব দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান কাতারে গ্রেপ্তার

সরাইলে সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 1:33 pm

সরাইলে সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয়দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুচপাট করা হয়েছে৷ এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লক্ষ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন। পরে গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার সকারে তৃতীয়দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ১:৩৩ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

The Daily Sarod |