শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে সাবেক ৪ মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 12:32 am

সরাইলে সাবেক ৪ মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালক হত্যার অভিযোগে সাবেক ৪জন মন্ত্রী-এমপিসহ ৬৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের মাওলানা সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদি হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান।

মামলার আসামীরা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্রগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীূদের নাম রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ২৮ মার্চ  ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের অটোরিকশা চালক। নিহত লিটন মিয়া উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে ছিলেন। এই হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি। সরকারের পালাবদল হওয়ায় নিহত লিটনের পরিবার মামলাটি পুনরায় দাখিল করার সিদ্ধান্ত নেন। এই অবস্থায় লিটনের স্ত্রী সোনিয়া আক্তার মামলা দায়ের সহ এ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে এভিডেভিড করে মাওলানা সুলতান উদ্দিনকে ক্ষমতা প্রদান করেন। সুলতান উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়া ৪টি হত্যা ও একটি গুমেরসহ ৬টি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩২ এএম | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |