স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাপে কম দেয়ায় মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ও বিএসটিআই কুমিল্লার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে অবস্থিত মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন।
ভ্রাম্যমান সূত্রে জানা গেছে, এই পাম্পে প্রতি ৫ লিটারে ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫০ মি.লি. এবং ৯০ মি.লি. কম প্রদান করা হচ্ছিল। তাই ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ এর ৪৬ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন। উক্ত ডিসপেন্সিং ইউনিট দুইটি উল্লে¬খিত আইনের ১৫(৩) ধারায় এই অর্থদন্ড করা হয়।
এ সময় বিএসটিআই কুমিল্লা অফিসের প্রসিকিউটর হিসেবে অফিসের কর্মকর্তা মো. লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।
Posted ৯:৪০ পিএম | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya