শিরোনাম
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে মানববন্ধন জনবল নেবে নগদ, আবেদন অনলাইনে লেবাননে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে বললেন ট্রাম্প বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী যে রাষ্ট্র শিশু ধর্ষণ ঠেকাতে পারেনা, সেই রাষ্ট্র কেনো সিনেমা বন্ধে মদদ দেয়; প্রশ্ন রুমিন ফারহানার কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ সরাইলে মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ ইসরায়েলের হামলায় লেবাননে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো বিপন্ন

সরাইলে মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ৩০ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:১৮ পূর্বাহ্ণ

সরাইলে মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলা সদরের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে প্রথমে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করা কয়েকজন যুবক মাদক কেনাবেচার বিষয়ে সজীবের কাছে জানতে চান। এ সময় সজীব সঙ্গে থাকা কয়েকজন তার পক্ষ নিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে থাকে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া খবরের কাগজকে জানান, মাদক সংক্রান্ত ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬

dainiksarod |