স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১০ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 9:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২য় গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
সরাইল ফায়ারসার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ারসার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ১১টি দোকান পুড়ে যায়। এরমধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং সহ বিভিন্ন দোকান ছিল।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।
Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ১০ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya