শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ সিনিয়র অফিসার নেবে সেভ দ্য চিলড্রেন ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নব যোগদানকারি সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’

সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 2:06 pm

সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ

জাতীয়তাবাদী দলের( বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে শাহবাজপুর তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার শাহবাজপুর তিতাসনদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি,এম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন সরকার,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুবুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহীন, শাহবাজপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক আশ্রাফুল আলম পাভেল,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাসায়েল।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু বলেন,দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনগণের স্বার্থে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে তিতাসনদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন,বর্তমান প্রধানমন্ত্রীর বলেছেন,কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে,শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, মৎস্যজীবি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই বাস্তবতার আলোকে কৃষক, শ্রমিক, মৎস্যজীবিদের স্বার্থে আজকে আমাদের এই কর্মসূচী।

Facebook Comments Box

Posted ২:০৬ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |