নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৯ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : 12:59 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সাথে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।
ডা. কামরুল হাসান জানান, আইননুসারে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি এমবিবিএস বা বিডিএস পাশ না করেও তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন যাবত ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলো। এই খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে এবং সতর্ক করে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে অননুমোদিত ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।
Posted ১২:৫৯ এএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya