জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট : 12:03 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সুলতান (২৩) ও মিস্টার মিয়া (১৬) নামের দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সরাইল-নাসিরনগর সড়কে ধরন্তি ও পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর চান্দের হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান হবিগঞ্জ জেলার লাখাইয়ের আতাউর রহমানের ছেলে ও নিহত মিস্টার মিয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের লোপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সুলতান সহ আরও কয়েকজন একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে নাসিরনগর থেকে খাঁটিহাতা বিশ্বরোড যাচ্ছিল। পথিমধ্যে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুলতান নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন যাত্রী।
এছাড়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর চান্দের হাটি এলাকায় ট্রাক্টর চাপায় ওই ট্রাক্টরের হেলপার মিস্টার মিয়া নামের নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ধরন্তির ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালে রাখা আছে। পাকশিমুল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসা নিয়েছেন।
Posted ১২:০৩ এএম | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya