জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 9:37 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় আলী মনসুর (৩৫) ও দেলোয়ার হোসেন (২৫) নামে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
নিহতরা আলী মনসুর ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সুবলিয়া পাড়ার আরশাদ আলীর ছেলে ও দেলোয়ার হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করছিল। এই পুকুরটি খনন করতে শ্রমিকেরা ময়মনসিংহ থেকে আসেন। বুধবার রাতে পুকুরটিতে ড্রেজার দিয়ে খনন করার সময় এর পাড়ের মাটি ভেঙে পড়ে তিনজন শ্রমিক পানিতে তলিয়ে যায়। এরমধ্যে একজন সাতারে প্রাণে রক্ষা পান এবং বাকি দুজন নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করলে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাদের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷ মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।
Posted ৯:৩৭ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya