সরাইল উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 2:57 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত কারখানার মালিক কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
শনিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে আটক করে বাংলাদেশ দেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:৫৭ এএম | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya