শিরোনাম
বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীরা খুশি হলেও ব্যয় বাড়ার শঙ্কায় বেসরকারিরা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ সিনিয়র অফিসার নেবে সেভ দ্য চিলড্রেন ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নব যোগদানকারি সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা

সরাইলে নদীর পাড়ে মিলল গলাকাটা লাশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 11:19 pm

সরাইলে নদীর পাড়ে মিলল গলাকাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীর পাড় থেকে আবেদ আলী (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কে ছেত্রা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবেদ আলী পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল বাজারের একটি মসলার মিলে কাজ করতেন।
মসলার মিলের মালিক বাহলুল আহমেদ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আবেদ আলী মিলের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে চলে যায়। পথে তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল। এরপর থেকে আবেদ আলীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় লোকজন নদীর পাড়ে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে। তার গলাকাটা ছিল। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box

Posted ১১:১৯ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

The Daily Sarod |