শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে ধানকাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 10:06 pm

সরাইলে ধানকাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান কাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে কামাল (৫৫) নামের এক নিহত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০জন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সরকারী জায়গা চাষ করা ধান নিয়ে স্থানীয় রিপন গংদের সাথে আরেক পক্ষ কাউছার, মাসুকও আফজালদের বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানায় বিরোধ নিস্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষ সভায় বসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও সভা হয়। উভয় সভায় সিদ্ধান্ত হয় সরকারী ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ববধানে কাটা হবে। উভয় পক্ষ প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মত হয়ে স্বাক্ষর করে যান। এই সিদ্ধান্ত অমান্য করে ঈদের পরদিন শুক্রবার ভোরে ইউপি সদস্য জুয়েল, নাজমা বেগম, আ.লীগ নেতা শেখ মুন্না, আজিজ ও ময়েজের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির ধান কেটে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুকিয়ে রাখা ধান উদ্ধার করে জব্দ করেরে। পরে এক পক্ষকে ধান গুলোকে দিয়ে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কামাল উদ্দিন নামে একজন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশত। তাদেরকে সরাইল ও জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

The Daily Sarod |