স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 1:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭ বছরের শিশুকে ধর্ষনে ব্যর্থ হয়ে হাতের রগ কেটে দিয়েছে এক পাষন্ড। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিলুকদারপাড়ায় এই ঘটনা ঘটে। ওই শিশুর বাবা সৌদি আরব প্রবাসী ও সে স্থানীয় একটি প্রাইমারী স্কুলের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা প্রেরণ করা হয়েছে।
শিশুটির মামা আয়াতুল্লাহ জানান, শিশুটি দুপুর ৩টার দিকে সহপাঠীদের সাথে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিল। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় প্রায় ৬টার দিকে সে বাম হাতের রগকাটা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। এসময় তাকে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে সে কিছুটা সুস্থ হলে জানায়, এলাকার বায়জিদ নামের এক ইলেকট্রিক মিস্ত্রী তাকে ব্যাডমিন্টন খেলার ফুল দেওয়ার কথা বলে সাথে নিয়ে একটি কুঁড়েঘর আটক করে। এসময় তাকে বায়জিদ ঝাপটে ধরার পর সে অচেতন হয়ে যায়। সন্ধ্যায় জ্ঞান ফেরার পর দেখে তার হাতের রগকাটা। পরে বাড়িতে ফিরে আসে।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফায়েজুর রহমান ফায়েজ জানান, শিশুটির বাম হাতের একটি রগ কেটে গেছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের জেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুনিরুজ্জামান ফকির বলেন, ঘটনার খবর পেয়ে বখাটে বায়জিদকে উপজেলার কোট্রাপাড়া থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ১১:১৮ এএম | বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya