শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:02 pm

সরাইলে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের সাথে ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রাম ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এসময় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ থাকে।

প্রতক্ষদর্শীরা জানান, উচালিয়া গ্রামের রাকিব গোষ্টির আমান নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে বড্ডাপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য হাবু মিয়ার ছেলে জুয়েলের ভ্যানের ধাক্কা লাগে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনা থেকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদেরকে নাসিরনগর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেলেরলের সাথে ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |