স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট : 1:05 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কে ডাকাতি প্রস্তুতিকালে রামদা, কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌণে ১১টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকার দুল্লাই সেতুর কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সরাইল উপজেলার সৈয়দটুলার মো. ইব্রাহিম মিয়া, ইসলামাবাদের মো. হেলাল, ধরন্তীর মোখলেছ মিয়া, একই এলাকার অপু মিয়া, বিল্লাল মিয়া, সদর উপজেলার মালিহাতার মো. শামীম মিয়া ও ইমন মিয়া। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেরও মামলা আছে। ডাকাতি প্রস্তুতির ঘটনায় আরেকটি মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের পাঠানো হয়।
Posted ১:০৫ এএম | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya