সরাইলে ট্রাক থেকে ছিটকে পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 12:24 pm

সরাইলে ট্রাক থেকে ছিটকে পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে সন্তোষ রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর এলাকার হরি রায়ের ছেলে। তিনি পেশায় কাঁঠাল বিক্রেতা ছিলেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, দুপুরে নরসিংদী থেকে ট্রাকে করে কাঁঠাল নিয়ে মাধবপুরে ফিরছিলেন সন্তোষ। তিনি কাঁঠালের ওপরে বসেছিলেন। ট্রাকটি বিশ্বরোড এলাকার ফাহাদ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ সন্তোষ নিচে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১২:২৪ পিএম | সোমবার, ১৩ অগাস্ট ২০১৮

The Daily Sarod |