শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:41 pm

সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় জমির আলী (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত ও ২জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জমির আলী জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে এতে অটোরিকশায় থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষনা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, মৃতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

The Daily Sarod |