সরাইলে ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

সরাইল সংবাদদাতা:   প্রিন্ট
সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:06 pm

সরাইলে ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়ক পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় কাছু মিয়া নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুরে এই দূর্ঘটনা ঘটে। কাছু মিয়া বিজয়নগর উপজেলার চাউড়াখলা গ্রামের জারু মিয়ার ছেলে। সে শাহবাজপুর মেসার্স আহাদ ব্রিকস ফিল্ডের শ্রমিক ছিল।

স্থানীয়রা জানায়, দুপুরে কাছু মিয়া শাহবাজপুর ১নং গেইট এলাকা মহাসড়েেকর এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিল। এসময় সিলেটগামী বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে সরাইল থানাকে খবর দেয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও ট্রাকটি তাদের হেফাজতে নেয়। পরে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ট্রাকটি চালক ও হেলপার সহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৮ পিএম | সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

dainiksarod |