সরাইল সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১০ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ে আশার শিখন সহায়তা শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। আশা শিক্ষা কর্মসূচির আওতায় সংস্থাটির অরুয়াইল শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঠদানকেন্দ্রের মনিটর শেখ সাদী।
এতে প্রধান অতিথি ছিলেন আশার কুমিল্লা অঞ্চলের জ্যেষ্ঠ শিক্ষাবিষয়ক কর্মকর্তা জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশার স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, সংস্থাটির হবিগঞ্জ জেলার শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল খান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন শিক্ষাক্রমের বিষয়বস্তু, পাঠদান কৌশল ও মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া শিক্ষার্থীদের শিখনফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
Posted ১০:১৬ পিএম | সোমবার, ১০ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya