শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলের ইতালি প্রবাসী স্ত্রী-সন্তানসহ ৫জন নিহত, একই সারিতে কবরে দাফন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:30 pm

সরাইলের ইতালি প্রবাসী স্ত্রী-সন্তানসহ ৫জন নিহত, একই সারিতে কবরে দাফন

রাজধানির বেইলী রোডে অগ্নিকান্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসীর পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ( ০১ মার্চ) বিকেলে নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সৈয়দ বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। একই সাড়িতে পাশাপাশি তাদের সবাইকে দাফন করা হয়।

এর আগে বিকেলে সোয়া তিনটায় ৪টি এম্বুল্যান্স যোগে ৫টি মরদেহ এসে বাড়িতে পৌঁছায়। পরে বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭),নূর (১৩)ছেলে আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত কাউসারের পরিবারের সদস্যরা জানান, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। । প্রায় ২০ বছর আগে সে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল। গত দেড় মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্যে ভিসা ও টিকেট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদেরকে নিয়ে কাউসার ইতালি যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নদগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন।

Facebook Comments Box

Posted ৯:২৪ এএম | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

The Daily Sarod |