শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 12:57 pm

সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
এখন থেকে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি কার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি প্রচারসামগ্রী তৈরিতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আজ রোববার (০৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুক করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।
Facebook Comments Box

Posted ১২:৫৭ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

dainiksarod |