শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সমালোচনার মুখে ঢাকা দুই সিটির ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:50 pm

সমালোচনার মুখে ঢাকা দুই সিটির ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারী

ব্যাপক সমালোচনার মুখে পেছাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ। আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে নির্বাচন কমিশন ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে।

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় তুমুল বিতর্ক ও প্রতিবাদের মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কশিন। এরপর রাত ৮টা ২০ মিনিটে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখা থেকে নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়।

শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আরো পরে শুরু হয় বলে জানান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম।

তখন তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বসবেন। সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যান সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে।

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানিও রয়েছে রোববার।

সব প্রার্থী ও রাজনৈতিক দলও সরস্বতী পূজার দিন ভোটগ্রহণের বিরোধিতা করেন। এরপর শনিবার নতুন তারিখ নির্ধারণ করে ইসি।

তবে প্রচারসহ অন্যান্য বিধি-নিষেধ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি নূরুল হুদা।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০

The Daily Sarod |