শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

সকল খুন, গুম ও হত্যকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না -মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 7:40 pm

সকল খুন, গুম ও হত্যকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না -মাওলানা মামুনুল হক

সকল খুন, গুম ও হত্যকাণ্ডের বিচারকার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণাবড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জুলাই গণহত্যা ও শাপল চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ গণসমাবেশের আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের উদ্দেশে মামুনুল হক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দিল্লীর গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতা ও স্বকীয়তা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশী স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না।
মামুনুল হক আরও বলেন, ড. ইউনূস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা, যেদনি আদালতের পাড়ায় পাড়ায়, অলিতে-গলিতে আপনিও আমাদের মতো ঘুরঘুর করতেন। আজ এদেশের মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে, শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে, ২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়ার বীর শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসে গিয়ে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন- এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না।
তিনি আরও বলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ২০২১ সালে বিনা উসকানিতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলা চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনীদের ফাঁসিতে ঝুলাতে হবে। এই সকল খুন, গুম-হত্যকাণ্ডের বিচারকার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না।
খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালাল, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৪০ পিএম | শনিবার, ১৭ মে ২০২৫

The Daily Sarod |