শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জয় ভারতের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:14 pm

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জয় ভারতের

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের অষ্টম বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। ফাইনালে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তার আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর এই রান ১০ উইকেট হাতে টপকে গেছে ভারত।

রোববার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় ফাইনালের খেলা। বৃষ্টির পর খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় পেসারদের তোপে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটাররা। মাত্র ৮ রানের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৪ বলে ২ রান করেন। আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান কুশল পেরেরা, সাদিরা সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা।

একাই লঙ্কানদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন পেসার সিরাজ। এরপরও উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১২ রানে ধনাঞ্জয়া ডি সিলভা ২ বলে ৪ ও দাসুন শানাকা রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। শানাকাকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন পেসার মোহাম্মদ সিরাজ। এরপর ক্রিজে আসা দুনিথ ভেল্লালাগেকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস।

কিন্তু লঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন অগ্নিমূর্তি রূপে সিরাজ। দলীয় ৩৩ রানে ৩৪ বলে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তিনি। মেন্ডিসের বিদায়ের পরেই ফিরে যান ভেল্লালাগে। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেন ভারতের বোলাররা। শেষ পর্যন্ত মাত্র ১৫ ওভার ২ বলে ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ক
৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ইশান কিষান ও গুভমান গিল। লঙ্কান বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ওপেনার। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ভারত। ইশান ১৮ বলে ২৩ ও গিল ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |