স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। লতিফ উপজেলার কুন্ডা গ্রামের মৃত অহিদ হোসেনের ছেলে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, হাসিনা সরকারের পতনের পর নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন আত্মগোপনে ছিলেন। বুধবার মধ্যরাতে উপজেলার গুনিয়াউক তার শ্বশুর বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরণ মামলায় ১০ নং আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ।
Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya