শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা ছিল বিএনপির: সেলিম ভূইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:40 pm

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা ছিল বিএনপির: সেলিম ভূইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, আমাদের ছাত্রজনতা জুলাই বিপ্লবে দীর্ঘদিন আন্দোলন করেছে। এই জনতা কারা ছিল? এই জনতা আদলে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদেরকে সব কিছুদিয়ে সহায়তা করেছে। ছাত্র একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। সকল নির্দেশনা ছিল তারেক রহমানের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, শেখ হাসিনার শাসন আমলে মানুষকে শোষণ করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সাথে যোগ দিয়ে বিএনপিকেও চাচ্ছে বিতর্কিত করতে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের কোন জায়গায় নেই।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম,  সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

The Daily Sarod |