শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

শীতে সুস্থ থাকতে খেতে পারেন টমেটো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:33 pm

শীতে সুস্থ থাকতে খেতে পারেন টমেটো

শীতে বাড়ে বিভিন্ন রোগের প্রকোপ। শীতে তাপমাত্রা কমে যাওয়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হারে বাড়ে। একারণে শীতকালে সুস্থ থাকতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চলুন জেনে নিই শীতকালে টমেটো খাওয়ার যত উপকারিতা–

১. একাধিক গবেষণায় দেখা গেছে টমেটোতে রয়েছে ভিটামিন ‘এ’, ফ্লেবোনয়েড, থিয়ামিন, ফোলেট ও নিয়াসিন, যা শরীরে প্রবেশের পর দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। সেই সঙ্গে একাধিক চোখের রোগকে দূরে রাখে।

২. টমেটোয় উপস্থিত মিনারেল ও ভিটামিন শিরা-ধমনীর ওপর রক্তের প্রেসার কমাতে সাহায্য করে। ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।

৩. একাধিক গবেষণায় দেখা গেছে, টমেটোয় উপস্থিত লাইকোপেন প্রস্টেট, কলোরেকটাল ও স্টমাক ক্যানসাররোধে ভালো কাজ করে।

৪. টমেটোয় উপস্থিত লাইকোপেন ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে।

৫. নিয়মিত ১-২টি করে টমেটো খাওয়া শুরু করলে শরীরে ভিটামিন ‘সি’র মাত্রা বাড়তে শুরু করে। এই ভিটামিনটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতিতে সাহায্য করে।

৬. টমেটোতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর পাকস্থলীর কর্মক্ষমতা বাড়িয়ে হজম ক্ষমতা বাড়ায়।

৭. টমাটোয় উপস্থিত ভিটামিন ‘বি’, পটাশিয়াম, শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখে।

৮. একটা বয়সের পর থেকেই নানা কারণে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা প্রকাশ পাওয়ার কারণে সৌন্দর্য কমে চোখে পড়ার মতো। তাই টমেটো ব্যবহারে ত্বকের এমন খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা কমে যাবে।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |