শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

শীতে ঠোঁটের পরিচর্যা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:22 pm

শীতে ঠোঁটের পরিচর্যা

শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে। শীতের মৌসুমে শুষ্ক আবহাওয়ায় ত্বক ও চুলের পাশাপাশি ঠোঁটের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই আগে থেকে ঠোঁটের পরিচর্যা শুরু করলে ক্ষতি কম হবে। শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে

শীতকাল মানেই ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটে খসখসে ভাব বজায় থাকে।

ফলে হাসতে গেলে ঠোঁটে চাপ পড়ে ও ফেটে গিয়ে রক্ত বের হয়। এতে অস্বস্তি লাগে।
প্রাণ খুলে হাসাও যায় না সবার সামনে।

তাই যেহেতু শীত নামতে শুরু করেছে এখন থেকেই বিশেষ যতœ নিতে হবে। যাদের সারা বছরই ঠোঁটের চামড়া শুষ্ক থাকে তাদের তো এ সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। সুন্দর করে সেজেগুজে ঠোঁটে লিপস্টিক দিতে গেলে বসতে চায় না সহজে।
তাই এ সময় ঠোঁটের যতেœ নিয়মিত ভ্যাসলিন ও লিপজেল ব্যবহার করা দরকার। এতে ঠোঁট নরম ও কোমল হবে।

আরও পড়ুনঃ শীতে কমলা খেলে ৫টি যে উপকার পাওয়া যাবে  

এছাড়া, ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চললে ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
* ঠোঁটের কোমলতা বজায় রাখার জন্য ১ চা চামচ আতপ চালের গুঁড়া, মধু এক চা চামচ, মসুর ডাল বাটা এক চা চামচ, এ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ-সাত মিনিট রেখে ভেজা হাতে সার্কেলও এন্টি সার্কেলভাবে দু’মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। এরপর ভেজা থাকতেই লিপজেল বেশি পরিমাণে লাগিয়ে দু’মিনিট পর আবার ম্যাসাজ করে মুছে ফেলতে হবে। এরপর লিপস্টিক লাগালে ঠোঁটের কোনো ক্ষতি হবে না। নরম থাকবে ঠোঁট।

* এক চা চামচ অলিভওয়েল, এক চা চামচ চিনি, আধা চা চামচ বেসন মিশিয় জেলের মতো হবে। এটা দুই মিনিট ঠোঁটে রাখলে কিছুক্ষণ পর শুকিয়ে আসবে। এরপর ভেজা হাতে ম্যাসাজ করে প্যাকটি উঠিয়ে ফেলতে হবে। এতে মরা কোষ উঠে গিয়ে ঠোঁটের কোমলতা বজায় থাকবে।

এছাড়া অনেকেই দিনেরবেলায় লিপস্টিক ছাড়া থাকতেই পারে না। তারা যদি নিয়মিত লিপস্টিক লাগানোর আগে লিপজেল দিয়ে ম্যাসাজ করে নিয়ে মুছে ফেলে লিপস্টিক লাগান তাহলে ভালো উপকার পাবেন। এতে করে ঠোঁট কালো হবে না।

* শীতে অবশ্যই ময়েশ্চারাইজযুক্ত লিপস্টিক ব্যবহার করবেন।

* রাতে অবশ্যই ঘুমানোর আগে লিপজেল লাগানোর অভ্যাস গড়ে তুলুন।

* এখন থেকে বেশি শীত পড়ার আগে ঠোঁটের যতœ নিলে ঠোঁটের ক্ষতি কম হবে।

* বাজারে এখন শীতকালীন সবজি ও ফলমূল পাওয়া যাচ্ছে। এসব সবজি ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

* এ সময়ে পানি কম খাওয়ার কারণে শরীর শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। একটু যতœ নিলে সারা শীতে ঠোঁট ফাটার ভয় আর থাকবে না।

Facebook Comments Box

Posted ৬:২২ পিএম | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |