ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 12:55 am
প্রতিবেশী তুরস্ক-সিরিয়া মধ্যে সীমান্ত ফটক শিগগিরই খুলে হচ্ছে। মঙ্গলবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর নিশ্চিত করে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
দেশটির দক্ষিণ-পূর্ব সানলিউরফা প্রদেশের গভর্নর আবদুল্লাহ এরিন বলেন, একমাত্র এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরেই শহরের আক্কাকলে ও সিলানপিনা শুল্ক ফটক খুলে দেয়া হবে।
তিনি বলেন, আমরা দ্রুত গতিতে কাজ করছি। তুর্কি অংশের নির্মাণ কাজ শেষ। সিরিয়া অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।
গভর্নর বলেন, মানবিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য সীমান্ত ফটক খুব শিগগিরই খুলে দেয়া হবে।
এদিকে সিরিয়ার সন্ত্রাসী মুক্ত ‘নিরাপদ অঞ্চলে’ তুরস্কে থাকা শরণার্থীরা ফিরে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই।
তিনি বলেন, তুরস্ক থেকে ৩ লাখ ৭০ হাজার শরণার্থী স্বেচ্ছায় নিজ দেশে সন্ত্রাসমুক্ত অঞ্চলে ফেরত গেছে।
এদিন দক্ষিণ-পূর্ব গাজিয়ানটেপ প্রদেশে একটি আন্তর্জাতিক সংগঠনকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৩ লাখ ৭০ হাজার মানুষ সন্ত্রাসমুক্ত এলাকায় আমাদের দেশ ছেড়ে চলে গেছে। আমরা সব ধরনের সেবা অব্যাহত রেখেছি, বিশেষ করে ওই এলাকার নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয়কেন্দ্র, সড়ক, পানি এবং বিদুত্যের। যাতে সিরিয়ান অন্য ব্যবহারকারীদের সঙ্গে তারা বৈষম্যের শিকার না হন।
Posted ১২:৫৫ এএম | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya