শিশু রামিসাসহ সকল ধর্ষণ-হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 8:45 pm

শিশু রামিসাসহ সকল ধর্ষণ-হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া।

কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আইনজীবী আবদুন নূর, কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি আইনজীবী সৈয়দ মো. জামাল, আল আমীন শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হামজা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহয়ী শারদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ জাওয়াদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান দিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার মঞ্জু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা আক্তার মীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঐশী কবির এবং ঢাবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুরা এখনো নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে। দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে।
বক্তারা আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মব সন্ত্রাস, ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | সোমবার, ২৫ মে ২০২৬

The Daily Sarod |