অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 9:13 pm
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিনদিন অনলাইন এবং তিনদিন অফলাইনে ক্লাস চালুর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবেন।
এর আগে বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশের কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
Posted ৯:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya